ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে নূন্যতম ১০ ও সর্বোচ্চ ১৩ বছর হতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
অন্য বিদ্যালয় থেকে স্থানান্তরিত (মাইগ্রেশন) শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বিদ্যালয়ের প্রশংসাপত্র ও ছাড়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে ন্যূনতম ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে। ধারাবাহিক তিন দিন অনুপস্থিত থাকলে অভিভাবককে লিখিতভাবে অবহিত করা হয় এবং কারণ জানতে চাওয়া হয়।
নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সতর্কীকরণ, অভিভাবক তলব ও প্রয়োজনে শৃঙ্খলা কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সপ্তাহের প্রতিদিন নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক। ছাত্রদের জন্য সাদা শার্ট ও নেভি ব্লু প্যান্ট, ছাত্রীদের জন্য সাদা কামিজ ও নেভি ব্লু সালোয়ার-ওড়না নির্ধারিত। শারীরিক শিক্ষা ক্লাসের দিন খেলার পোশাক পরিধান করতে হবে।
মাসিক বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃক আংশিক বা সম্পূর্ণ বেতন মওকুফের ব্যবস্থা রয়েছে, যার জন্য পরিচালনা কমিটির অনুমোদন প্রয়োজন।
পূর্বানুমতি ছাড়া ছুটি নেওয়া যাবে না। জরুরি প্রয়োজনে অভিভাবকের লিখিত আবেদনের ভিত্তিতে শ্রেণি শিক্ষকের অনুমোদন সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হয়। অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে চিকিৎসা প্রমাণপত্র জমা দিতে হতে পারে।